ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে বাসা ফাউন্ডেশন এর আয়োজনে দুর্নীতি বিরোধী দিবস পালন

গাজীপুরের শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বেলা এগারোটায় পৌর এলাকার চৌরাস্তায় বাসা ফাউন্ডেশন (এনজিও) শ্রীপুর শাখার আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক আমার সংবাদ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামের সঞ্চালনায়
শ্রীপুর শাখার সহ আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট তোফাজ্জল হোসেন (শাহীন)।প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি, ঘুষখোর, ঋণখেলাপি ব্যাংক কেলেংকারিসহ প্রত্যেকটা শ্রেণীতে দুর্নীতির অভিযোগ। পত্রিকার পাতায় প্রতিদিন অহরহ দুনীর্তির খবর ছাপা হচ্ছে। তাই আমাদের প্রয়োজন যার যার অবস্থান থেকে এসব দুর্নীতি বাজদের প্রতিহত করা। সকলের সমন্বয়ে আমরা সুন্দর সোনার বাংলা গড়তে পারবো ইনশাআল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম অপু।এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর শাখার ম্যানেজার আমির হামজা, মাওনা শাখার ম্যানেজার মোঃ রুহুল আমিন, কাপাসিয়ার রায়েদ শাখা মোঃ জামাল হোসেন, সাংবাদিক ও স্থানীয় রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।উল্লেখ্য,বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑